ওসমানীনগরে ৬২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানীনগরে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানকালে ২ জনকে আটক করেছে থানা-পুলিশ।
রোববার (৫ মে) দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম ও আশিষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শেরপুর টোল প্লাজার সামন থেকে ভারতীয় অবৈধ শাড়ী, লেহেঙ্গা, কসমেটিকসসহ একটি ট্রাক আটক করে। এসময় ৬১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়। চোরাকারবারীদের সাথে থাকা একটি প্রাইভেট কারে কয়েকজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার পাগলা গ্রামের আব্দুল কাদির হাওলাদারের ছেলে ট্রাকচালক মোঃ রুকন মিয়া (৪২) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মনিরকান্দি গ্রামের মঈন উদ্দিনের ছেলে ট্রাক হেলপার মনজু মিয়া (২৮)। এ ঘটনায় সোমবার ওসমানীনগর থানার এসআই আশিষ তালুকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে চোরাচালানের সময় ২ জনকে আটক করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed