Main Menu

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ

Manual1 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (৫ মে) সকাল ১০ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন প্রাঙ্গণে এলাকার ১৪১ জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগীর বাচ্চা, ৫৯ কেজি খাবার ও সাথে ঔষধ বিতরণ করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু সিতাংশু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান যে,পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের উপকারভোগীদের মাঝে মরগী বাচ্চা, খাদ্য ও ঔষধ সমগ্রী সহ বাড়ন্ত মুরগী বাচ্চার সাথে উপকারভোগীর মাঝে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code