Main Menu

ঢাকায় নামার অনুমতি না পেয়ে মদিনা ফেরত ফ্লাইট নামলো সিলেটে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় ঢাকায় অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সৌদি আরবের মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।

Manual2 Ad Code

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

Manual7 Ad Code

সূত্রটি বলছে, বুধবারের এই ঘটনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোটিশ টু এয়ারমেন হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে বিমানবন্দর, আকাশপথ বা অবকাঠামো সংক্রান্ত অস্থায়ী পরিবর্তনের কথা জানানো হয়।

Manual7 Ad Code

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (৩০ এপ্রিল) ঢাকা বিমানবন্দরের রানওয়ে ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ছিল বন্ধ। পাইলটকে নোটামে বিষয়টি জানানো হলেও পাইলট তা উপেক্ষা করে মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিমানটি ঢাকার আকাশে চলে এলেও বাধ্য হয়ে সেটিকে সিলেটে নামতে হয়।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code