মহান মে দিবসে সিলেট মহানগর হকার্সদলের বর্ণাঢ্য র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় নগরীর ক্বীনব্রিজ এলাকায় সংক্ষিপ্ত সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট ডায়াবেটিক হাসপাতালের সামনে গিয়ে সিলেট মহানগর শ্রমিকদলের র্যালিতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী আর্তসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো শ্রমিকের সামাজিক নিরাপত্তার জায়গাটি তৈরি হয়নি। অনেক শিল্প কারখানায় শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করানো হয়। চরম মজুরি শোষণের কারণে শ্রমিকরা বাধ্য হন ওভার টাইম করতে। বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।
সিলেট মহানগর জাতীয়তাবাদী হর্কাস দলের আহবায়ক মোঃ খোকন ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাবেক অর্থ সম্পাদক রুহুল আমিন রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর হকার্সদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, মহানগর হর্কাস দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিক মিয়া, সদস্য সচিব মোঃ শাহজান আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ হাসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মোঃ আবু কাসেম, যুগ্ম আহবায়ক মোঃ মনু মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ পকির আলী, যুগ্ম আহবায়ক মোঃ দিপু আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক মোঃ তিতাব আলী, যুগ্ম আহবায়ক মোঃ কাবুল আহমেদ, আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ তারেক আহমদ, মোঃ আলী, আলো দাস, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ হীরামন জাকির, মোঃ রহিম পাট্টয়ারী, মোঃ তাজনূর আহমদ, মোঃ শহিদ মিয়া, মোঃ শরিফ আহমদ প্রমুখ।
Related News
সিলেটে সরকারি জমি থেকে ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীনRead More
সিলেটের এক্সেলসিয়র হোটেল অ্যান্ড রিসোর্টে হামলা ভাঙচুর
Manual7 Ad Code ডেস্ক রিপোর্ট: সিলেটের খাদিমপাড়া এলাকায় ‘এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’ (সাবেক জাকারিয়াRead More



Comments are Closed