গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।
এরআগে বুধবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত ফাহিম পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি সিলেট নগরীর লালদিঘীরপারে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকুরী করতেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পার্শ্ববর্তী ফুফুর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত ১০টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিম কে ছুরিকাঘাত করে ফুফাতো ভাই। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।
ফাহিমের ভাই শাহ আলম জানান, ‘ফাহিম প্রতি বৃহস্পতিবার শহর থেকে বাড়িতে আসতো। বুধবার একদিন আগেই বাড়িতে চলে আসে। তাকে দেখেই ফুফু ও তার ছেলেরা গালাগালি শুরু করে। পরে তর্কাতর্কীর একপর্যায়ে ফুফাতো ভাই তাকে ছুরি দিয়ে পেঠে আঘাত করে। তখন আমি বাড়িতে ছিলাম না, খবর পেয়ে বাড়িতে এসে তাকে হাসপাতালে নিয়ে যাই। আজ সকালে আমার ভাই মারা যায়’। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed