সিলেট মধ্যরাতে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বালুচর এলাকায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যায় একটি বসতবাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের বায়তুল জান্নাত জামে মসজিদের পশ্চিম-উত্তরে শুক্কুর মিয়ার মার্কেট ও কলোনি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে শুক্কুর মিয়ার মার্কেট ও কলোনি বাসায় আগুন লাগে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় শাহপরান থানায় ২টি সাধারণ ডায়রি করা হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো: বেলাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed