দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: চার দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। এরপর দিবাগত রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
এর আগে, গত শনিবার বিশ্বনেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন (শুক্রবার) তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।
পোপের শেষকৃত্যের পর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ। তারা ড. ইউনূসের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্যবিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, ‘আর্থনা সামিট-২০২৫’-এ যোগ দিতে গত ২১ এপ্রিল কাতারের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা।
Related News
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
বৈশাখী নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে যান্ত্রিকRead More
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ১১ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সব বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ওRead More



Comments are Closed