বিয়ানীবাজারে প্রতিবেশীর হামলায় একজন নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার পল্লীতে প্রতিবেশীদের হামলায় একরাম আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গাড়ি রাখার স্থান নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শনিবার মধ্যরাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন একরাম আলী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এমরান হোসেন (২১) নামের ওই যুবক ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দাফন করা হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান পচিালনা করা হচ্ছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed