Main Menu

জাফলংয়ে নৌকা ডুবিতে নিখোঁজ পাথর শ্রমিকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারীর জিরো পয়েন্টে থেকে পাথর আনতে গিয়ে বারকী নৌকা ডুবে নিখোঁজ পাথর শ্রমিক সাজল মিয়ার (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual3 Ad Code

পানিতে ডুবে নিহত সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি জাফলং গুচ্ছগ্রামে মুস্তফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

Manual7 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় ঘটনার তিনদিন পর সাজল মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে।

Manual1 Ad Code

উল্লেখ, গত বৃহস্পতিবার বৈরি আবহাওয়ার সময় একদল শ্রমিক টহলরত পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে জাফলং পাথর কোয়ারীর নিষিদ্ধ ইসিএ এলাকা থেকে পাথর আনতে যান। পাথর নিয়ে আসার সময় বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রবল স্রোতে তারাহুড়া করতে গিয়ে পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় তার সঙ্গে থাকা অপর শ্রমিক আশিকুল ইসলাম সাঁতার কেটে নদীর তীরে উঠে আসলেও সাজল মিয়া নিখোঁজ থেকে যান।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের অতিরিক্ত দায়িত্বে থাকা এসআই আব্দুর রকিব খান জানান, জাফলং জিরো পয়েন্ট থেকে নিখোঁজ সাজল মিয়া নামক এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পানিতে একটি লাশ ভেসে উঠেছে এমন খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে লাশটি নিখোঁজ সাজলের বলে সনাক্ত করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি সাপেক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code