সিলেটে সেনা বাহিনীর অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক ২টি অভিযানে ১কোটি ৪০ লক্ষ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
২৫ এপ্রিল শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে ২৭ বীর এর ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফ নেতৃত্বে গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে সেনা বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় একটি গোডাউন হতে ২জন ব্যক্তি ও মিনি ট্রাক সহ অবৈধ ভাবে সীমান্ত দিয়ে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে।
অপরদিকে রাত ১০টা ১০মিনিটে ২৭বীর এর ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদ নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান পরিচালনা করে একটি গোডাউন থেকে সীমান্ত পথে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য আটক করা হয়।
সেনা বাহিনীর অভিযানে আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মো. হানিফ আহমদ, নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লক্ষ ৮৭ হাজার ৪ শত ৪০ টাকা।
সেনা বাহিনীর পক্ষ হতে অভিযানে আটককৃত পণ্য সমুহ ৪৮ বিজিবির সিও এর কাছে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed