গোয়াইনঘাটে বজ্রপাতে প্রবাসী যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জীবন মিয়া (৪০) নামে দুবাই প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মৃত জীবন মিয়া উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামের শাহজান মিয়ার ছেলে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেলে বাদ আসর মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। গত রবিবার তিনি তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছুটি শেষে আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই উৎসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed