মৌলভীবাজারে মাদরাসায় হামলা, অস্ত্রসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
আটকরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদরাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদরাসায় হামলা চালায় তার লোকজন। এতে কয়েকজন ছাত্র-শিক্ষক আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিনজনকে আটক করে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed