কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৯ এপ্রিল)।
জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে এ পরীক্ষার ফল প্রকাশিত হবে।
সোমবার (২১ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার আমরা ফল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। সোমবার সকালে বিদ্যুৎ ছিল না। তবে এখন ‘এ’ ইউনিটের রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিল ৭ হাজার ৬৪৬ জন এবং ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ২১ হাজার ৯৯৯ জন।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed