গোয়াইনঘাটে ২৮২ বোতল বিদেশি মদসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে ২৮২ বোতল বিদেশি মদসহ মো. খালেদ আহমেদ (২৯) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গোয়াইনঘাট থানাধীন সিলেট-তামাবিল সড়কের বাঘেরপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র্যাব-৯।
আটক খালেদ সিলেটের গোয়াইনঘাট থানার ৫নং আলীরগাঁও ইউপির খাগড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে।
সোমবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed