Main Menu

গোয়াইনঘাটে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে খাল থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট সরকারি কলেজ রোডের পাশে আইয়ালাবন্দ নামক স্থানে খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল বলেন- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছি। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed