কমলগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট শিপন আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ শিপন মিয়া নামে এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক সম্রাট শিপন উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের ছাতির মিয়া ওরফে ছাদির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর নেতৃত্বে এসআই রনি তালুকদার, রাজীব চন্দ্র রায়, এএসআই হামিদুর রহমান, আল আমিন, রবিন মল্লিকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক সম্রাট শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত কওে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে আটককৃত মাদক ব্যবসায়ী শিপনকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed