বড়লেখায় খাল থেকে দিনমজুরের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
সালাউদ্দিনের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর খালে লাশ ফেলে গেছে।
নিহত সালাউদ্দিন উপজেলার বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। এসময় তারা লাশটি বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
সালাউদ্দিনের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক শনিবার সন্ধ্যায় বলেন, সালাউদ্দিন ভাই প্রায়ই দেরিতে বাড়িতে ফিরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়িতে ফেরেনি। শনিবার বিকেলে দৌঁড়েরবাজার এলাকার একটি খালে তার লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি দিনমজুর ছিলেন। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তার হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। আমাদের ধারণা হচ্ছে, কেউ তাকে হত্যার করে লাশ খালে ফেলে গেছে। লাশটি ভেসে ভেসে এখানে এসেছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed