সিলেটে গাছে ঝুলছিল যুবকের নিথর দেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গাছে ঝুলন্ত অবস্থায় হাকিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে নগরীর মিরাপাড়া এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
হাকিম মিয়া (৩৫) মিরাপাড়া এলাকার আবুল বাশারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed