সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা আড়াই কোটি টাকার বেশি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ক্লোপ জি ক্রিম, সানগ্লাস, শাড়ী, গরু, আইবল ক্যান্ডি, ফুচকা, জিরা, ক্লোপ জি ক্রিম, সুপারি, চকলেট, সনপাপড়ি এবং চিনি জব্দ করে।
জব্দ কর মালামালের বাজারমূল্য ২ কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৬০০ টাকা বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed