Main Menu

এসএমপির ৬ থানায় অনলাইন জিডি সেবা চালু

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানায় সবধরণের অনলাইন জিডি সুবিধা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে এসএমপির ৬টি থানায় প্রাথমিক পর্যায়ে এই সেবা চালুর কথা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন- চালুর পর ১ম দিনে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হারানো বা নিখোঁজ ছাড়া অনলাইনে ৭টি জিডি হয়েছে। এরমধ্যে এয়ারপোর্ট থানায় ১টি, মোগলাবাজার ২টি ও শাহপরান থানায় ৪টি জিডি হয়েছে।

এর ফলে এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করতে আর ঝামেলায় পড়তে হবে না সিলেট মহানগর এলাকার ৬টি থানা এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার থেকে তারা ঘরে বসেই সব ধরনের জিডি করতে পারছেন তারা। তাদেরকে থানায় যেতে হবে না। আগে শুধু হারানো ও প্রাপ্তি বিষয়ে অনলাইনে জিডি করা যেত।

এসএমপির ৬টি থানা হচ্ছে কোতোয়ালী মডেল থানা, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা, শাহপরাণ (রহ.) থানা, দক্ষিণ সুরমা থানা ও মোগলাবাজার থানা।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বিকাশ প্রতারণা, বিভিন্ন ধরনের হুমকি, আশঙ্কাসহ অন্যান্য বিষয়ে জিডি করা যাবে। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে সিলেট মহানগরী ও চাঁদপুরে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে হয়ত দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে কার্যক্রম শুরু হবে।

Sylhet Metropolitan Police, Sylhet অনলাইন জিডি করার ধাপসমূহ নিম্নে দেওয়া হলো-

 

Share





Related News

Comments are Closed