শহীদ ডা. মঈন উদ্দিন স্মরণে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা যুদ্ধে চিকিৎসকদের মধ্যে প্রথম শহীদ সিলেটের বিশিষ্ট চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন। ২০২০ সালের ১৫ এপ্রিল ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে শহিদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব আয়োজন করে দোয়া ও আলোচনা সভার।
নগরীর হাউজিং এস্টেট কার্যালয়ে আয়োজিত আলোচনায় জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ডা. মঈন উদ্দিনের সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন শহীদ ডা. মঈন উদ্দিন আপাদমস্তক একজন ভালো মানুষ। কাজকর্ম, সরকারি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে তিনি ছিলেন বদ্ধপরিকর। ডা. মঈন একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন। দল-মত-ধর্ম নির্বিশেষে সবার কাছে তিনি অসম্ভব প্রিয়। যারা তার সাহচর্যে এসেছে তারা এভাবেই স্মৃতিচারণ করেন এ মহৎ চিকিৎসককে।
তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। করোনা ভয়ে ভীত ছিলেন না কখনো। মহামারির এই কঠিন সময়েও তিনি রোগীদের সেবায় নিজেকে নিয়জিত রেখেছেন। করোনা আক্রান্তদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে এক যুগান্তকারি দৃষ্টান্ত রেখে গেছেন ডা. মঈন।
এসময় আরোও উপস্থিত ছিলেন আব্দুল জব্বার চৌধুরী, শাহিন আজাদ, মো: ওলিউর রহমান, খোরশেদ আহমদ, আব্দুল মালেক, ফখরুজ্জামান, আবুল কালাম, পাভেল আহমদ, এডভোকেট রানা, নুরুল ইসলাম, আবু, আমিনুল ইসলাম, ইমরান চৌধুরী, আব্দুর রহিম, সিহাব চৌধুরী, মিজানুর রহমান সামু, মিজানুর রহমান, সাইফুর রহমান ইমন। দোয়া পরিচালনা করে মো ওলিউর রহমান।-বিজ্ঞপ্তি
Related News
এবার শাহজালাল (রহ.)-এর মাজারে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৪ দিন পর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারেরRead More
পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষমRead More



Comments are Closed