সিলেটে ছুরিকাঘাতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিজ গ্রুপের সদস্যদের ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (২১) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহর দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খুনের ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে আটক করেছে। তাকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে আটক করা হয়।
নিহত তুষার আহমদ চৌধুরী নগরীর রায়নগরের বসুন্ধরা আবাসিক এলাকার ১০২ নং বাসার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে। এছাড়াও তুষার নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের কর্মী এবং আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের দুটি গ্রুপের কথা কাটাকাটির জের ধরে তুষারকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তুষারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। পূর্বের এই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়ায় তারা। এসময় অপরপক্ষের ছুরিকাঘাতে তুষারের মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত বাকিদের নাম পরিচয় পেয়েছে। তাদের আটকে অভিযান চলছে।
Related News
এবার শাহজালাল (রহ.)-এর মাজারে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৪ দিন পর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারেরRead More
পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষমRead More



Comments are Closed