জকিগঞ্জে মুরগির খামার থেকে ১১০ বোতল মদ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মুরগির খামার থেকে ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার (১৪ এপ্রিল) ভোররাতের দিকে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজলসার ইউপির আটগ্রাম বাজারে শামীম আহমদের মোরগের খামারে অভিযান চালিয়ে ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য অর্ধ লক্ষাধিক টাকা। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী শামীম আহমদ।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাজলসার ইউপির চারিগ্রামের মৃত সুয়েব আলীর ছেলে মাদক ব্যবসায়ী শামীম আহমদ (২৯) কে আসামি করে মামলা দায়ের করে।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, অভিযান শুরুর আগেই মাদক ব্যবসায়ী শামীম আহমদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed