ভাটেরায় ১১ বগি ফেলে বরমচাল গেল কালনী এক্সপ্রেস, ৩ ঘন্টা পর যাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ভাটেরায় বগি বিচ্ছিন্ন হলেও বিষয়টি ধরা পড়ে বরমচাল স্টেশনে প্রবেশ করলে। ৩ ঘন্টা পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে। পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগি গুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Related News
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলারRead More
কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনীRead More



Comments are Closed