Main Menu

গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটে আইনজীবীদের মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইল বাহিনীর বর্বরতা, নিষ্ঠুর বোমা হামলা ও নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ১৩ এপ্রিল রবিবার বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের। আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট এ কে এম সমিউল আলম, সিনিয়র আইনজীবী ও কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ গিয়াস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক-০২ এডভোকেট মাছুম আহমদ, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন এডভোকেট মোঃ কামরুজ্জামান, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা), সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম (জাহাঙ্গীর), এডভোকেট জামিল আহমদ রাজু, এবং সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed