সিলেটে ৭৯৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিলসহ আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৭৯৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯ সিলেট)।
শুক্রবার (১১ এপ্রিল) সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার ছবড়িয়ার মৃত কুটি মিয়ার ছেলে মো. মিনু মিয়া (৬০), গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখালের মাহমুদ হোসেনের ছেলে আব্দুল আহাদ (২৫), নরসিংদীর মাধবদী থানার আব্দুস সালামের ছেলে রায়হান মিয়া (৩৪), বেলাবো থানার মৃত আব্দুল মজিদের ছেলে মো. হারুন অর রশিদ (৪৪) ও নরসিংদী সদরের মৃত তাহের মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩৫)।
র্যাব জানায়, শুক্রবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবাসহ মো. মিনু মিয়া নামে ১ জনকে আটক করা হয়।
ওইদিন রাতে আরেকটি অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের টিকর নয়াখেল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ নামে ১ জনকে আটক করা হয়।
একইদিন রাতে আরেকটি অভিযানে একটি প্রাইভেট কারের তেলের ট্যাংকির ভিতরে মাদক পরিবহনকালে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০৭ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেটের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed