কানাইঘাটে কার্ড এর ফ্রি চক্ষু চিকিৎসা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক জাকি মোস্তফা টুটুল (পিএইচডি) এর উদ্যোগে এবং শাহাজালাল আই কেয়ার এর সহযোগিতায় বিনামূল্যে ৩ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও ৬২ জনের ছানি অপারেশন করা হয়েছে।
১২ এপ্রিল শনিবার দিনব্যাপী কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের পিরনগর শাহ আতাউল্লাহ (রঃ) মোশাহিদিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যাান মোঃ শাহেদুর রহমান এর সভাপতিত্বে এবং কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড সিলেট এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোঃ মোস্তফা মিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আই কেয়ার এর মেডিকেল ডিরেক্টর ডাঃ সুবির ভট্রাচার্য, শাহজালাল আই কেয়ার এর মেডিকেল অফিসার ডাঃ লব রায়, রিফ্রাকশনিস্ট অপটিকস শাহ শরিফা আক্তার, সীমা রানী রাথ, আনসার মিয়া, মৌলানা শাব্বির আহমদ, হাফিজ মাহতাব উদ্দিন, মৌলানা ইফজালুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed