সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লুটপাট, এসএমসিসিআই এর নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদ গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (৭ এপ্রিল) এক প্রেস বার্তায় এসএমসিসিআই এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি খায়রুল হোসেন বলেন, ব্যবসা প্রতিষ্টানে হামলা, ভাংচুর ও লোটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একটি সরকারের প্রধান চালিকাশক্তি হলো ব্যবসায়ীরা। ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সিংহভাগ প্রদান করে ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর ও লুটপাট এবং হামলা করে নৈরাজ্য সৃষ্টি করার ফলে ব্যবসায়ীরা আজ শংকিত। তিনি প্রসাশনের কাছে হামলাকারী, লুন্টনকারী দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানান।
এসএমসিসিআই এর সভাপতি বলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার সবসময় ব্যবসায়ীদের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। তিনি প্রশাসনকে এ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারকদের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানিRead More
সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমদ (২৪)Read More



Comments are Closed