জকিগঞ্জে মসজিদ পুনঃনির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে একটি মসজিদ পুনঃনির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পিতাসহ দুই সহোদর ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (৫ এপ্রিল) জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামে। এদিন আসরের নামাজের পর মসজিদ থেকে বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর স্কলার্সহোম মেজর টিলা ক্যাম্পাসের শিক্ষক জালাল উদ্দীন ও তার সহোদর পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কামাল উদ্দিন এবং তাদের পিতা আব্দুন নূর প্রতিপক্ষের হামলায় আহত হন।
এ ঘটনায় ছোট ভাই আব্দুল বাতিন বাদী হয়ে গত ০৬ এপ্রিল জকিগঞ্জ থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৩।
মামলার আসমীরা হলেন ১। লুৎফুর রহমান লুতু (৫৫), ২। রফিকুল ইসলাম রফি (৬০), ৩। নাহিদুল ইসলাম (২১) ৪। রুবেল আহমদ (২৫), ৫। রুমেল আহমদ (২৩), ৬। পাবেল আহমদ (২৮), ৭। আলম সাইফ উদ্দিন (৪২), ৮। সুমন আহমদ (৩৮), ৯। সোহেল আহমদ হাসন (৪০), ১০। মুহিবুর রহমান (৫২)।
মামলার সুত্রে জানা যায়, বিবাদীদের সাথে মুমিনপুর পূর্ব জামে মসজিদের জায়গা ও বসত বাড়ীর পুকুরের জায়গা নিয়ে পূর্ব হতে মনোমালিন্যতা ও বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে জালাল উদ্দিন ও কামাল উদ্দিন মসজিদে আসরের নামাজ আদায় করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে তাদের বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌছামাত্র পূর্ব হতে উৎপেতে থাকা বিবাদীগণ ধারালো দা, লোহার রড, সুপারী গাছের রুইল, লাঠি সোটা ইত্যাদি অস্ত্রসন্ত্র নিয়ে তাদের পথরোধ করে ফেলে। বিবাদী রফিকুল ইসলাম রফির হুকুমে বিবাদী লুৎফুর রহমান লুতু তার হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্ধেশ্য তাদের উপর আক্রমন করে। দুই সহোদরের চিৎকার শুনে তাদের পিতা আব্দুন নূর এগিয়ে আসলে প্রতিপক্ষের হামলায় তিনিও আহত হন।
হামলায় আহতরা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ও ডিবির টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed