রাতে দশ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (৬ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিকেল ৪টা ৩০ মিনিট থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাংগাইল এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed