এবার ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
আন্তর্জাতি ডেস্ক : মিয়ানমার-থাইল্যান্ডের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। ওসুমি উপদ্বীপের পূর্ব উপকূলে ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। সংবাদ সংস্থা সিনহুয়া এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৪ মিনিটে মিয়াজাকি প্রিফেকচারের দক্ষিণ অংশে ৪০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়। যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার।
তারা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
তবে এ ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি সংস্থাটি থেকে। ওসুমি উপদ্বীপ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত।
এর আগে মিয়ানমারে ২৮ মার্চ সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। এর ফলে অনেক এলাকার ভবন ধসে পড়ে, রাস্তাঘাট ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে এবং বাঁধ ভেঙে যায়। ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে।
একই সময় থাইল্যান্ডে ভূমিকম্প হয়। যাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। তারা সবাই রাজধানী ব্যাংককের বাসিন্দা। বেশিরভাগই একটি বহুতল ভবন ধসে মারা গেছেন। সেখানে এখনও নিখোঁজ রয়েছেন ৮০ জন। ৩০ তলা এই ভবনটি নির্মাণাধীন থাকায় বহু নির্মাণ কর্মী ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন। বড় বড় খনন যন্ত্র, কুকুর ও থার্মাল ইমেজিং ড্রোনের মাধ্যমে আটকে পড়াদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধার কর্মীরা।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed