Main Menu

মনোহরদীতে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া (৫৭) চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মূল আসামি গ্রেপ্তার এবং মামলার কাজ চলমান আছে।

Share





Related News

Comments are Closed