কমলগঞ্জে ছাত্রলীগ নেতা রাহাত ও যুবলীগ নেতা শিপন আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল (৩৫) ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ চক্রবর্তী শিপন (৪২)কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাসা থেকে মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য, যুবলীগ নেতা দেবাশীষ চক্রবর্তী শিপনকে আটক করা হয়।
আটককৃত রাহাত ইমতিয়াজ রিপুল উপজেলার নছরতপুর এলাকার মৃত সাজ্জাদ হোসেন এর ছেলে ও দেবাশীষ চক্রবর্তী শিপন পাত্রখোলা চা বাগান এলাকার মৃত রমেশ চক্রবর্তীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আটককৃতরা কমলগঞ্জ থানার মামলা নং-০৫ এবং ০৬ এর এজাহারভূক্ত আসামী। তিনি জানান, পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
Related News
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা, চলছে উৎসবের প্রস্তুতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসবRead More
কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বৈরী আবহাওয়া আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিও দমাতে পারেনি দৌড়বিদদের উৎসাহ। প্রকৃতিরRead More



Comments are Closed