সিলেটে টিকটকের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় টিকটকের ভিডিও করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সাথে বসবাস করতো।
পুলিশ জানায়, বুধবার বিকেলে চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দু’তলা একটি বাসার ছাদে উঠে। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ইনস্পেক্টর তদন্ত মোহাম্মদ মারফত জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদRead More
আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগRead More



Comments are Closed