কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর পুত্রশোকে মায়ের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর পুত্রশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার সকাল ১১ টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। মারা যাওয়া ছেলের নাম মাসুম মিয়া (৫২), আর মায়ের নাম কছতুরা বানু (৭২)।
জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিলো। গত মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা শুনে মা কছতুরা বানু স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে মায়ের এমন মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে একসাথে মা ও ছেলের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েকঘন্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবারRead More
জুড়ীতে খামারে ভেসে উঠল ৩০ লাখ টাকার মরা মাছ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪০ বিঘা জমিতে গড়ে তোলা একটি মাছের খামারে বিভিন্নRead More



Comments are Closed