ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ঈদ উপহার বিতরণ
বৈমাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির অন্যতম সাংস্কৃতিক সংগঠন ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাব-এর উদ্যোগে সিলেটের ছোটমণি নিবাসের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে এই মহতী আয়োজন করা হয়। রোববার সংগঠনের দায়িত্বশীলরা ছোটমণি নিবাসে গিয়ে সেখানকার শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় শিশুদের আনন্দমিশ্রিত সরল হাসি সবার হৃদয়কে ভালো কিছু করার তৃপ্তিতে ভরিয়ে তুলে।
উল্লেখ্য, ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে থাকে, যা শিক্ষার্থীদের মানবিক ও সাংগীতিক চর্চায় অনুপ্রাণিত করে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed