চাঁদ দেখা যায়নি, ওমানে ঈদ সোমবার
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের পবিত্র স্থান সৌদিতে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। দেশটির মানুষ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন। সৌদির পাশপাশি কাতার, আমিরাতও রোববার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে।
তবে সৌদির প্রতিবেশী ওমানে আজ চাঁদ দেখা যায়নি। দেশটির সরকার সোমবার ঈদ শুরুর ঘোষণা দিয়েছে। সৌদি ও ওমানে গত ২৮ ফেব্রুয়ারি একইসঙ্গে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। ফলে গত ১ মার্চ থেকে উভয় দেশেই রমজান মাস শুরু হয়েছিল।
ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমান এক প্রতিবেদনে জানিয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কমিটি শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার বৈঠকে বসে। চাঁদ যেহেতু দেখা যায়নি তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed