নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মেয়েসহ প্রাইভেট কার আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকের স্ত্রী ও গাড়িচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ঈশ্বরদী-বনপাড়া সড়কের উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামের জাহিদ অটো রাইস মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- বগুড়া সদরের কইতলা (কৈপাড়া) এলাকার আবুল কশেমের ছেলে শাহরিয়ার হোসেন শাকিল (৩৫) ও তাঁর দুই বছরের মেয়ে সুমাইরা আক্তার। গুরুতর আহত হয়েছেন আয়শা আক্তার রুনী (২৬) ও প্রাইভেট কারের চালক।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed