কোম্পানীগঞ্জে বাংকারে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার থেকে পাথর উত্তোলন করতে গিয়ে কয়েস আহমদ (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত কয়েস নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমরাজ মেম্বারের ছেলে। স্থানীয় দয়ারবাজারে একটি বাসায় ভাড়া থাকত সে।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন শ্রমিক বাংকার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি গাছ ধসে পড়লে সে গাছের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পুলিশ লাশ তাদের হেফাজতে নেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশের সূরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed