দাবি আদায়ে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
বৈশাখী নিউজ ডেস্ক: ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ৬ দফা দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মহানগরের বন্দর বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। সেখানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের আশ্বাসে আজকের কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। আমাদের ৬ দফা দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি।
তারা আরও জানান, দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। এটি যেতেতু জেলা থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। আমরা তাদের স্মারকলিপি আজই সংশ্লিষ্ট অধিদপ্তরের পাঠাবো।
Related News
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদRead More
আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগRead More



Comments are Closed