Main Menu

সিলেটের ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’র নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুরমা নদীর পাড়ে অবস্থিত ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম বদল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর নামের পার্কটির নতুন নাম এখন ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ অনুমোদন দেয়া হলো।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ অক্টোবর সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় সুরমা নদীর পাড়ে ৩ দশমিক ৭৭ একর জমির ওপর ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ নির্মাণ করা হয়।

Share





Related News

Comments are Closed