জকিগঞ্জে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সিলেটের জকিগঞ্জে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নেতৃত্বে ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানকালে শাহগলী এসএম মনসুর ব্রিকস ও বারঠাকুরী ইস্টার্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ভাটার ইট তৈরির স্থাপনা ভ্যাকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধি, জকিগঞ্জ থানা পুলিশের প্রতিনিধি, জকিগঞ্জ ফায়ারসার্ভিসের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও দূষণের দায়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটি বন্ধও করা হয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed