Main Menu

সিলেটে যুবদলের বহিস্কৃত নেতা মাধব গ্রেফতার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক (বহিস্কৃত) জয়দীপ চৌধুরী মাধব (৩৫)কে গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (২ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়দীপ চৌধুরী মাধব সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

পুলিশ জানায়, জয়দীপ চৌধুরী মাধবের নেতৃত্বে গত শুক্রবার নগরীর জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া নামের এক হকারকে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে এবং আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে জখম করে। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় জয়দীপ চৌধুরী মাধবকে প্রধান আসামি করে ৭/৮ জনের বিরুদ্ধে কাজল মিয়া অভিযোগ দায়ের করেন। কোতোয়ালী মডেল থানায় ১ মার্চ মামলাটি দায়ের করা হয়। মামলা নং-০১।

মামলার প্রেক্ষিতে রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মাধবকে গ্রেফতার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।

Manual4 Ad Code

উল্লেখ্য মাধবের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় দুজন হকারকে তুলে নেওয়ার অভিযোগ এনে গত শুক্রবার রাত ৯টা থেকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন শতাধিক হকার। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলেও বিষয়টি সুরাহা হয়নি। উল্টো পুলিশকে ধাওয়া দেন বিক্ষোব্ধ হকাররা। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা ছেড়ে যান।

Manual5 Ad Code

আন্দোলনরত হকারদের অভিযোগ, সম্প্রতি যুবদল নেতা মাধব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেয়ায় ওই ব্যক্তি শুক্রবার দুজন হকারকে উঠিয়ে নিয়ে যান।

খবর পেয়ে রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।

এরপর মধ্যরাতে অভিযুক্ত সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code