কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট কক্ষ ছিল ৯টি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জনের বেশি পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে পাঁচজন সকালে বিভিন্ন কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর বর্তমানে উদ্ধার অভিযান চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনেRead More
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে আগুনে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটিRead More



Comments are Closed