কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে আগুনে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে এ ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়েছেন।
Related News
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে আগুনে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটিRead More
ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্তRead More



Comments are Closed