Main Menu

কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ৩১ দফার লিফলেট বিতরণ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারে শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা সংস্কার সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

Manual4 Ad Code

লিফলেট বিতরণ পুর্ব সভায় সভাপতিত্ব করেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া।

কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোম্পানিগনঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

এদিকে আজ বিকেলে সদর উপজেলার টুকের বাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিক , হাসান হাফিজুর রহমান টিপু, সেলিম মিয়া, নুরুল ইসলাম রুহুল, নুরুল আমিন নুরুল সদস্য সচিব দক্ষিণ সুরমা উপজেলা, পর্তুগাল বিএনপি নেতা আব্দুল গফফার, শেখ লিমনউজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল রানা, জুনেদ আহমদ, জাবেদ আহমদ আল-আমিন, মাজেদুল আলম, রেজা আহমদ, রাজন খান, আমির আলী হুসেইন আবেদিন, আবু সুফিয়ান, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সদস্য সচিব ডি এম সুমন সহ নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code