ফেঞ্চুগঞ্জে প্রতিবেশীর বাড়ির সামনে মিললো যুবকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রতিবেশির বাড়ির সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বির আহমেদ (২৫) উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে ।
গঙ্গাপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য সুমন আহমেদ জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এসময় তারা মরদেহ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed