বেড়াতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন আহমদ (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাওন আহমদ নামের আরেক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইমন আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের প্রথম পুত্র ও আহত শাওন আহমদ একই গ্রামের সাদেক আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সুনামগঞ্জে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে কয়েজন বন্ধু কয়েকটি মোটসাইকেল নিয়ে যাত্রা করেন। যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাইয়ে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় তার মোটরসাইকেলে থাকা শাওন আহমদও আহত হয়। তাৎক্ষণিক অপর বাইকে থাকা বন্ধুরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, সকালে বন্ধুদের সাথে ৭টি মোটরসাইকেল নিয়ে ইমন ঘুরতে বেরিয়েছিলেন। কুচাই পয়েন্টে আসামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান।
তিনি জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে এসেছেন। শুক্রবার বিকেলে রণকেলী নূরপাড়া জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed