কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আবুল কালাম (২০) নামের এক যুবককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত কালাম উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার আব্দুল জলিলের পুত্র।
থানাসূত্রে জানা গেছে, বুধবার কালামের বিরুদ্ধে থানায় ধর্ষণের শিকার এক তরুণী মামলা করেন। মামলার পর রাতেই থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম আমু সঙ্গীয় ফোর্সসহ টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেবিল হান্টের বিশেষ অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed