Main Menu

সহজ শর্তে প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভা ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, প্রবাসীদের এনআইডি কার্ড আবেদনের ২৪ ঘন্টার মধ্যে সহজ শর্তে প্রদানের জোর দাবী জানান।

সভায় পবিত্র রমজান মাসের পূর্বে জরুরী ভিত্তিতে তেল, পেয়াজ, ছোলা সহ নিত্যপ্রয়োজনীয় দব্য ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার জন্য জোর দাবী জানান।

সভায় বর্ষা মৌসম শুরু হওয়ার আগেই জরুরী ভিত্তিতে সুরমা, কুশিয়ারা, মনু সহ সকল নদী, খাল ও নালা খনন করা, বিশেষ করে কুশিয়ারা ও মনু নদীর সংযোগ স্থল জরুরী ভিত্তিতে খননের জন্য জোর দাবী।

সিলেট বিভাগের কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি বীজ ও কৃষি সামগ্রী প্রদানেরও দাবী জানান।

সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করা এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান।

সভায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়। সভায় সিলেট মহানগরের রিক্সা, সিএনজি ভাড়া নির্ধারণ, দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের অন্তর্গত হাজরাই মৌজার বাগরখাল জরুরীভিত্তিতে খনন এবং ম্যাপ অনুযায়ী খালের দুই পাশের অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে উচ্ছেদের জন্য জোর দাবী জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মাওলানা আব্দুর রকিব, প্রবাসী নেতা কয়ছর আহমদ, আব্দুছ ছামাদ, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুল অদুদ, কামরুজ্জামান তারা, মারিয়ান চৌধুরী মাম্মি, ডাঃ হাবিবুর রহমান, সাংবাদিক এম.এ হান্নান, ক্ষমা রাণী দে, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed